তিস্তার পানি বণ্টন চুক্তি শিগগির হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ‘ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি খুব শিগগির হবে। তবে এ-সংক্রান্ত সুনির্দিষ্ট দিন-তারিখ এখনই উল্লেখ করতে চাই না।’গতকাল বুধবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, আগামী শীতে ভারতের লোকসভায় বিল পাস হওয়ার পরপরই সে দেশের সঙ্গে বাংলাদেশের ছিটমহল বিনিময়ের কাজ শুরু হবে।অনুষ্ঠানে গওহর রিজভী সব ধর্মের সংস্কৃতি নিয়ে আন্তধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য ধর্ম মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান।অনুষ্ঠানের বিশেষ অতিথি ভ্যাটিকানের রাষ্ট্রদূত যোশেফ মেরিনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া কারিদের পরিবেশিত কোরআন তিলাওয়াত ও ধর্মভিত্তিক লোকসংগীতের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মীয় আচার পালনের সুন্দর পরিবেশ রয়েছে।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল।