তিস্তার পানি বণ্টন প্রাধান্য পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর পর আজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু হচ্ছে। বৈঠকে তিস্তা নদীর পানি বণ্টন ও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে পানি-সংক্রান্ত অন্যান্য ইস্যুতে দুই দেশের মধ্যে যে মতপার্থক্য রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। অন্যদিকে ভারতীয় পক্ষে নেতৃত্ব দেবেন সে দেশের পানিসম্পদমন্ত্রী পবন কুমার। ২০০৫ সালে সর্বশেষ যৌথ নদী কমিশনের বৈঠক হয়েছিল।ভারতের পানিসম্পদসচিব ইউ এন পানিজিইয়ার গতকাল বুধবার দিল্লিতে বলেন, ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির পর্যালোচনা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। বন্যা পূর্বাভাস তথ্য বিনিময় নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দিতে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বুধবার দিল্লিতে পৌঁছেছে।তিস্তার পানি বণ্টন-বিষয়ক আলোচনা ছাড়াও ৩৭তম যৌথ নদী কমিশনের বৈঠকে ফেনী, মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার নদীর পানি বণ্টন নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।