তিস্তার পানিপ্রবাহ প্রতিবেদন প্রায় শেষ: মমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার বলেছেন, তিস্তার পানিপ্রবাহ খতিয়ে দেখতে নদী বিশেষজ্ঞ কল্যাণ রোদ্রের নেতৃত্বে গঠিত কমিটি প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ করে এনেছে। মুখ্যমন্ত্রী বলেন, তিনি প্রতিবেদনটির খুঁটিনাটি পড়ে দেখবেন। কারণ এর আগে ফারাক্কায় পানি বণ্টনের চুক্তির পর এই অঞ্চলটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিস্তার পানি বণ্টনের যে হিসাব তাঁকে জানানো হয়েছিল, খসড়া চুক্তিতে এর দ্বিগুণ পানি দেওয়ার কথা উল্লেখ ছিল। এ পরিমাণ পানি বাংলাদেশকে দিতে গেলে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যেত। বিবিসি।