তিস্তার পানির জন্য কূটনৈতিক আন্দোলন করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘আমরা তিস্তার পানি নিয়ে আসার জন্য কূটনৈতিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা এতে সফল হব।’ গতকাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনাউল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ গোলাম রাব্বানী।