তিস্তার পানির জন্য সবাই তাকিয়ে আছে: এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, তিস্তায় পানি নেই। সবাই পানির জন্য তাকিয়ে আছে। তিস্তার বড় বড় খালগুলো শুকিয়ে গেছে। তিনি বলেন, ‘কবে পানি আসবে জানি না। আমরা চাই এ দুঃখের অবসান হোক।’
গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ২০তম জাতীয় সম্মেলন ও ৩৮তম কাউন্সিলের সমাপনী অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘এখন যোগ্যতার কোনো মূল্য নেই। টাকাই সব দখল করে ফেলেছে। পুলিশে নিয়োগ পেতে হলে তিন লাখ টাকা ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে আট-দশ লাখ টাকা ঘুষ দিতে হয়। সুন্দর দেশটাকে আমরা ধ্বংস করে ফেলছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী এ কে এম হামিদ।