তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় এবং উত্তরাঞ্চলের প্রাণ, প্রকৃতি ও মানুষকে রক্ষার দাবিতে গতকাল মঙ্গলবার রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বেলা সাড়ে ১১টায় পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ১২টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনের সড়কে এসে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, তিস্তা তীরবর্তী মানুষের জীবন ও জীবিকার সংকট এখন আরও বেড়েছে। নদীতে পানি নেই। ধু ধু বালুচর। পানির অভাবে হাজার হাজার হেক্টর জমির ফসল শুকিয়ে যাচ্ছে।
বাসদ কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য ওবায়দুল্যা মুসার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, আহসানুল হাবীব, মনজুর আলম; রংপুরের আনোয়ার হোসেন, বগুড়ার সামছুল আলম, পঞ্চগড়ের তরিকুল আলম, দিনাজপুরের রেজাউল ইসলাম, কুড়িগ্রামের মহির উদ্দিন ও ঠাকুরগাঁওয়ের মাহবুব আলম।
সমাবেশ শেষে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।