তিস্তার বাঁ তীরে অবৈধভাবে নির্মিত আটটি ঘর উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নে তিস্তা নদীর বাঁ তীর সংরক্ষণ বাঁধে অবৈধভাবে নির্মিত আটটি ঘর উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। লালমনিরহাট সদর থানার পুলিশ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, গোকুণ্ডা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।