তিস্তার ভাঙন থেকে রক্ষায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ভাঙন থেকে বিস্তীর্ণ জনপদ রক্ষায় মানববন্ধন পালন করা হয়েছে। গতকাল বুধবার বজরা ইউনিয়নের বজরা কানিপাড়া এলাকায় নদীর তীরে এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ এ কে এম মাঈদুল ইসলাম।এলাকাবাসীর অনেকে দাবি করেন, অবিলম্বে তিস্তা নদীর ভাঙন থেকে জনপদ রক্ষায় টি-বাঁধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মানববন্ধন শেষে নদীর তীরে এক সমাবেশ হয়। বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম আমিনের সভাপতিত্বে বক্তৃতা করেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিন, পাণ্ডুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুল করিম, প্রকৌশলী আনিছুর রহমান প্রমুখ। এ ছাড়া নদী ভাঙন থেকে জনপদ রক্ষায় হাতিয়া, থেতরাই ও গুনাইগাছ ইউনিয়নে তিন দিন ধরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।