তিস্তার ভাঙনে ৬৮ পরিবারের ঘরবাড়ি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাঁপানী ও ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের পূর্ব ছাতুনামা ফরেস্টের চর ও বাইশপুকুর চরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত তিন দিনে ওই দুটি চরে ৬৮ পরিবারের ঘরবাড়ি এবং ৫০ একর আবাদি জমি তিস্তা নদীতে বিলীন হয়েছে। এ ছাড়া ফরেস্টের চরে বেশ কিছু গাছ তিস্তায় ভেসে গেছে। পূর্ব ছাতুনামা চরে বসবাসরত আবদুর রহমান ফোনে জানান, তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার ঘরবাড়ি ও জমিজিরাত হারিয়ে পথে বসেছে। বাইশপুকুর চরের আবদুস সামাদ (৫০) জানান, চার দিন ধরে সেখানে নদীভাঙন শুরু হয়েছে। বাইশপুকুর চরে শুক্রবার পর্যন্ত ২৬ পরিবারের ঘরবাড়ি বিলীন হয়ে ভাঙন অব্যাহত রয়েছে।ডিমলার ইউএনও মিজানুর রহমান শুক্রবার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে বলেন, ক্ষতিগ্রস্তদের ২০ কেজি করে চাল ও নগদ টাকার জন্য জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।