তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির নায্য হিস্যার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির নায্য হিস্যার দাবিতে গতকাল শনিবার দুপুরে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্ক্সবাদী)।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন হয়। শেষে বাসদের ডিমলা উপজেলা সমন্বয়ক কমরেড রবীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা বাসদের সদস্য কমরেড আহসানুল আরেফিন, ডোমার উপজেলা সমন্বয়ক ইয়াসিন আদনান, জলঢাকা উপজেলা সমন্বয়ক তরনী রায় প্রমুখ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির নায্য হিস্যার এজেন্ডা রাখতে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করে বক্তারা দ্রুত তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির নায্য হিস্যা আদায়ের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তাঁরা।