তীব্র শীতে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামে শীতের তীব্রতা বেড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন। মিঠামইন ও অষ্টগ্রামে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার শীতজনিত রোগে চারজনের মৃত্যু হয়েছে। গত কয়েক দিন তীব্র শীত ও কুয়াশার কারণে দিনের বেলায় সূর্য দেখা যায়নি। বিভিন্ন এলাকায় নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ নানা রোগের প্রকোপ বেড়েছে। এতে দুই দিনে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলো: অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নে ছয় মাসের শিশু শান্তা ও মিঠামইনের বৌরাটি ইউনিয়নের বৌরাটি গ্রামের এক বছরের শিশু মাখন মিয়া, একই উপজেলার কাঞ্চনপুর গ্রামের আব্বাস মিয়া (৪৯) ও অষ্টগ্রামের নিরঞ্জন দাস (৭০)। শিশুরা নিউমোনিয়া ও ঠান্ডাজনিত ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফতার উদ্দিন শীতে চারজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।