তীর সংরক্ষণ নিয়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারসংলগ্ন ফুটবল খেলার মাঠে নদীর তীর সংরক্ষণবিষয়ক সচেতনতামূলক সভা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসন এর আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। জেলা প্রশাসক জিনাত আরা এতে সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সংরক্ষিত আসনের সাংসদ কামরুন্নাহার চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুর-মহল আশরাফী প্রমুখ। ৬ জানুয়ারি জেলা সদরের বলিতা স্লুইসগেটের কাছে রাজবাড়ী শহর রক্ষার বাঁধ থেকে কয়েক গজ দূরে নদীর তীর সংরক্ষণের সিসি ব্লক বাঁধ ধসে যায়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিিধ