তীর্থ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ক্যাথলিক খ্রিষ্টানভক্তদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব। উৎসব উদ্যাপন কমিটি সূত্র জানায়, উপজেলার গারো পাহাড়ে বারোমারি এলাকার ধর্মপিল্লতে বৃহস্পতি ও শুক্রবার ফাতেমা রানীর তীর্থ উৎসব উপলক্ষে িখ্রষ্টযাক, গীতি-আলেখ্য, আলোকমিছিল, পাপস্বীকার, নিশীজাগরণ, জীবন্ত ক্রুশের পথ অতিক্রমসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার উৎসবে মূল সুর হচ্ছে ‘দয়াময়ী জননী মারিয়া।’ ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লুইস নেংমিনজা জানান, উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।