তীর্থোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনায় গতকাল শুক্রবার উদ্যাপিত হলো খ্রিষ্টধর্মাবলম্বীদের সাধু আন্তনির তীর্থোৎসব। ‘তাঁরই জয়গানে মুখর ধরণি’ স্লোগানে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামে এ উৎসবের আয়োজন করা হয়। প্রথম ও দ্বিতীয় পর্বে কয়েক হাজার মানুষ অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান প্রমুখ।