তুচ্ছ কারণে দোকান কর্মচারীকে ছাত্রলীগ নেতার মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে কম্পিউটার কম্পোজের এক দোকানের কর্মচারীকে মারধর করেছেন ছাত্রলীগের এক নেতা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় এলাকার ফটোস্ট্যাট ও কম্পিউটার দোকানমালিকেরা সাময়িক ধর্মঘট পালন করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মার্কেটের ‘ফারুক কম্পিউটার’ নামক দোকানে কিছু নথি প্রিন্ট করতে যান ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আবদুর রউফ। দোকানদার সজীব আহমেদ প্রিন্ট দিতে দেরি হবে বলে জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রউফ ছাত্রলীগের কয়েকজন কর্মীকে ডেকে সজীবকে মারধর করেন। ছাত্রলীগের নেতা রউফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।