তুচ্ছ ঘটনা নিয়ে হামলা, বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সকালে প্রতিবেশীর ধাক্কায় বিজয় লক্ষ্মী নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।নিহত বৃদ্ধার ছেলে হিরেন শীল বলেন, ‘আমার ভাই অভিজিত শীলের ছেলে সাগর মঙ্গলবার সকাল নয়টার দিকে প্রতিবেশী নিখিলের বাইসাইকেলের চাকার হাওয়া ছেড়ে দিয়েছে বলে নিখিল অভিযোগ করেন। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিখিলসহ কয়েকজন আমার আরেক ভাই নরেন শীলকে মারতে উদ্যত হন। এ সময় আমার মা বিজয় লক্ষ্মী (৬৫) নরেনকে রক্ষা করতে গেলে তাঁরা মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।