তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ করতে বাড়িতে এসেছিলেন যশোর সদর থানায় কর্মরত পুলিশ সদস্য নূর আলী খান (৪৫)। সামান্য বিরোধের কারণে একদল সন্ত্রাসী ঈদের দিন তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেছে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নূর আলী খান ঝিনাইদহ সদর উপজেলার খড়াশুনী গ্রামের মৃত হাশেম আলী খানের ছেলে। ঘরের ওপর নারকেলের পাতা পড়া নিয়ে বিরোধের কারণে ঈদের দিন বিকেল পাঁচটার দিকে সন্ত্রাসীরা তাঁর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে এক ভাই ও এক ভাতিজা আহত হয়েছেন।তাঁকে বাঁচাতে গিয়ে আরেক ভাই শওকত খান ও ভাতিজা রুহুল খান আহত হন। নূর আলীকে প্রথম ঝিনাইদহ ও পরে ফরিদপুর নেওয়া হয়। অন্য দুজন ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আবদুর রাজ্জাক খান আরও জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ থানায় ১ সেপ্টেম্বর একটি মামলা করেছেন।ঝিনাইদহ সদর থানার এসআই ইকবাল হোসেন জানান, মামলা নথিভুক্ত হয়েছে। আসামি আটকের চেষ্টা চলছে।