তুচ্ছ ঘটনায় যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুচ্ছ ঘটনা নিয়ে তর্কের একপর্যায়ে কাপড় কাটার কাঁচির আঘাতে আশরাফ (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেংগা বাজারের একটি কাপড়ের দোকানে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত আশরাফ সোনাদিয়া ইউনিয়নের মধ্য চরচেংগা গ্রামের বাসিন্দা। তাঁর সঙ্গে তর্ক হয় একই গ্রামের নিজামের (৩০)। নিজাম আশরাফের বুকে কাঁচি ছুড়ে মারলে ঘটনাস্থলেই আশরাফ মারা যান। রাত নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আশরাফের লাশ চরচেংগা বাজারের পশ্চিম গলিতে পড়ে ছিল। ঘটনার পরপরই নিজাম পালিয়ে গেছেন। স্থানীয় পল্লি চিকিৎসক সুখময় সরকার আশরাফকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কথা বলতে চেষ্টা করেও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষচন্দ্র পালের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।