তুমা চিং মারমা ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তুমা চিং মারমা ধর্ষণ ও হত্যা মামলার আসামি মো. সেলিমকে গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসির মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, সেলিম তুমা চিং মারমা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি। তাঁর বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কানাইমাদারী এলাকায়। এর আগে এ মামলার আসামি মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া সেলিমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত ২১ ডিসেম্বর কাউখালী উপজেলার বড় ডলুপাড়ার নিজ বাড়ির ২০০-৩০০ গজ দূরের পাহাড় থেকে গরু আনতে গেলে দুর্বৃত্তরা তুমাচিং মারমাকে ধর্ষণ ও হত্যা করে।