তুরস্কে ফেরত পাঠানোদের মধ্যে ৩ জন বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিস থেকে তুরস্কে ফেরত পাঠানো ২০২ জন অভিবাসীর মধ্যে কমপক্ষে তিনজন বাংলাদেশি রয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে তুরস্কের করা চুক্তি অনুযায়ী অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। গতকাল সোমবার গ্রিস থেকে শরণার্থী ও অভিবাসীবোঝাই জাহাজ তুরস্কে পৌঁছেছে।
শরণার্থী ও অভিবাসীদের মধ্যে ১৯১ জন পুরুষ ও ১১ জন নারী। ফেরত পাঠানো জাহাজে ১১টি দেশের নাগরিক রয়েছে। তাঁদের মধ্যে ১৩০ জন পাকিস্তানি, ৪২ জন আফগান ও ১০ জন ইরানের নাগরিক। বাংলাদেশ ও ভারতের আছেন তিনজন করে। তবে তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
ফেরত পাঠানোর এ প্রক্রিয়ার তীব্র সমালোচনা করছে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন।