তুরস্কে ভূমিকম্পে প্রাণহানিতে শোক রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।গতকাল সোমবার রাষ্ট্রপতি এক শোকবার্তায় ভূমিকম্পে নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন। গত রোববার তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেন, তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের সংকটকালে বাংলাদেশের জনগণ সব সময় তাদের পাশে থেকেছে। তিনি আশা প্রকাশ করেন, তুরস্ক ও এর জনগণ যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। বাসস।