তুরস্কের ওকান বিশ্ববিদ্যালয়ে ইউনূস সেন্টারের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ইস্তাম্বুলের ওকান বিশ্ববিদ্যালয়ে ‘মুহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইক্রোফিন্যান্স অ্যান্ড সোশ্যাল বিজনেস’ গত ১৫ ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে। এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকও সই হয়েছে।ওকান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেকির ওকান ইউনূস সেন্টারের প্রাথমিক ব্যয় মেটাতে দুই মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠান চলাকালে তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান ২০১২ সালের বিশ্ব সামাজিক ব্যবসা সম্মেলন তুরস্কে অনুষ্ঠানের প্রস্তাব দিয়ে অধ্যাপক ইউনূসকে একটি বার্তা পাঠান। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ওকান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী-শিক্ষক, এনজিও কর্মকর্তা এবং অন্য পদস্থ ব্যক্তিদের উদ্দেশে সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে ভাষণ দেন। বিজ্ঞপ্তি।