তুরাগ থেকে মাটি কাটায় ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় তুরাগ নদের পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে গতকাল সোমবার বিকেলে এক মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেন। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার সূত্রাপুর এলাকার সতীশ চন্দ্র দাস (৬৫)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সূত্রাপুর এলাকার সতীশ চন্দ্রসহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে তুরাগ নদের পাড়ের মাটি কেটে তা বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে এলাকাবাসী কালিয়াকৈর উপজেলা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ করে।অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালান।