তুরাগ থেকে শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের সদর উপজেলার কোনাবাড়ি ইউনিয়নের ছনখোলা এলাকার তুরাগ নদ থেকে গতকাল রোববার বিকেলে নয় বছরের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম আনাত আলী। সে বাইমাল এলাকার মৃত আবু সুফিয়ানে ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তুরাগ নদে শিশুর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ বিকেল সাড়ে পাঁচটার দিকে লাশটি উদ্ধার করে। লাশে পচন লেগেছে। পরনে কোনো কাপড় ছিল না। লাশ উদ্ধারের খবর পেয়ে শিশুটির পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।