তুরাগতীরে কাল ঢাকা জেলার জন্য ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা মাঠে শুধু ঢাকা জেলার মুসল্লিদের জন্য প্রথমবারের মতো তিন দিনব্যাপী ইজতেমা আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইজতেমা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ইজতেমায় আসা মুসল্লির সংখ্যা প্রতিবছর বাড়ছে। তাঁদের কথা মাথায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দুই থেকে আড়াই লাখ মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব ইজতেমার মতোই এখানে তিন দিন ইমান-আমল এবং তাবলিগের বিভিন্ন পরামর্শ ও দীনি দাওয়াত নিয়ে আলোচনা করা হবে। ১৬ নভেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।
এদিকে আগামী ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কথা।