তুরাগতীরে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাবলিগ জামাতের বিভিন্ন মেয়াদের চিল্লাধারী মুসল্লিদের নিয়ে টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে পাঁচ দিনের প্রস্তুতিমূলক জোড় ইজতেমা।
আজ শুক্রবার সকাল থেকে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে এই জোড় ইজতেমা শুরু হয়েছে। আগামী ২ ডিসেম্বর জোড় ইজতেমা শেষে শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার মূলপর্বের প্রস্তুতি। তাবলিগ জামাতের স্বেচ্ছাসেবক ছাড়াও জোড় ইজতেমায় আসা মুসল্লিরা আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক কাজে অংশ নেবেন।
এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করছে তাবলিগ জামাত কর্তৃপক্ষ। এবারের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি এবং সমাপনী পর্বের ইজতেমা ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
জোড় ইজতেমায় প্রায় তিন লাখ মুসল্লি শরিক হচ্ছেন বলে তাবলিগ জামাত কর্তৃপক্ষ জানিয়েছে।