তুরাগে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে গতকাল বেলা পৌনে একটায় থানার ষোলহাটি এলাকাসংলগ্ন বেড়িবাঁধ সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের মাথায় গুরুতর আঘাত রয়েছে। এ ছাড়া মাথার সামনে ও পেছনে দুটি ও ডান পাশে চোখের ওপরে একটি ছিদ্র আছে।
এসআই বলেন, এই ছিদ্রগুলো গুলির কি না, তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না। তবে দৃশ্যত মাথায় আঘাতও তাঁর মৃত্যুর অন্যতম কারণ। দুর্বৃত্তরা খুন করে লাশ ফেলে গেছে। তদন্ত চলছে।