তুরাগে এক নারীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগের রানাভোলায় নাসিমা বেগম (৪৩) নামে এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তুরাগ থানার পুলিশ জানিয়েছে, রানাভোলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন নাসিমা বেগম। রোববার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফিরে ঘরের তীরের সঙ্গে ঝুলে পড়েন। জানালা দিয়ে প্রতিবেশীরা দেখে তাঁকে উদ্ধার করেন। কিন্তু এর আগেই তিনি মারা যান। পরে থানায় খবর দেওয়া হলে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নাসিমার বাড়ি নওগাঁর রানীনগর। তিনি তুরাগের একটি এমব্রয়ডারি কারখানায় পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন।