তুরাগে গজারিগাছের স্তূপের নিচে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগ থানা এলাকায় গজারিগাছের স্তূপের নিচ থেকে আজ রোববার সকালে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শ্বাসরোধে হত্যার পর ওই ব্যক্তিকে গাছচাপা দিয়ে ফেলে রেখে গেছে হত্যাকারীরা।

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ঘোষ লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, সকাল আটটায় তুরাগের ধৌর নামক এলাকায় যুবক হাউজিংয়ে গজারিগাছের স্তূপের নিচ থেকে গলায় ফিতা ও চাদর দিয়ে প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।