প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরাগ এলাকা থেকে গত সোমবার রাতে হাফসা আক্তার (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, দুই মাস আগে তুরাগের ধউর এলাকার শহীদুল ইসলামের সঙ্গে হাফসা আক্তারের বিয়ে হয়। পারিবারিক সূত্রের বরাত দিয়ে এসআই বলেন, বিয়ের পর থেকেই এই দম্পতি কলহে জড়িয়ে পড়েন। এ ছাড়া ছিল আর্থিক অনটন। এমন অবস্থায় গৃহবধূ হাফসা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন আছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।