তুরাগে ট্রাকচাপায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগ থানার ধোরঋষিপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, মতিয়ার মণ্ডল (৩৫) ও আব্দুল মান্নান (২৭)। তাঁরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলামের ভাষ্য, নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।