তুরাগে তরুণীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগ থানার বাউনিয়া পূর্বপাড়া থেকে গতকাল মঙ্গলবার সকালে অজ্ঞাতপরিচয় এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-এ-খোদা বলেন, চটের বস্তায় লাশটি পাওয়া যায়। হত্যার পর কেউ লাশটি ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। রাত সাড়ে নয়টা পর্যন্ত তরুণীর পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তাঁর পরনে হলুদ, সবুজ ও খয়েরি রংমিশ্রিত কামিজ এবং গোলাপি রঙের পায়জামা ছিল। তাঁর গলায় কালো জখম রয়েছে।