তুরাগে মিলল মুসল্লির লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে গতকাল বুধবার এক মুসল্লির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গত রোববার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহত ওই ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক (৪০)। তিনি রংপুরের পীরগঞ্জ থানার সুমোধপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। ওই দিন আখেরি মোনাজাত শেষে দুপুর সাড়ে ১২টার দিকে নৌকাযোগে আশুলিয়ায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে তিনি নৌকা থেকে তুরাগ নদে পড়ে নিখোঁজ হন। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।