তুরাগে রিকশাচালককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগ থানা এলাকায় ব্যাটারিচালিত রিকশার এক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম মফিজুল ইসলাম (৩২)। আজ রোববার সকাল আটটার দিকে তুরাগ বেড়িবাঁধ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) রহমত উল্লাহ জানান, থানার আহারিয়া এলাকায় থাকতেন মফিজুল। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।