তুরাগে হিজড়া মানোন্নয়ন কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগে হিজড়াদের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে হিজড়া মানোন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হিজড়া উন্নয়ন সংস্থার আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে তুরাগ প্রেসক্লাবের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি কচি বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সহকারী পুলিশ সুপার এস এ খালেক। উপস্থিত হিজড়াদের উদ্দেশে এস এ খালেক বলেন, তাঁদের জীবনমানের উন্নয়ন করতে হলে আশপাশে যাঁরা আছে, সবাইকে এগিয়ে আসতে হবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন হিজড়াদের নিজেদের মানসিকতা ও চিন্তাধারার পরিবর্তন।
কর্মশালায় অংশগ্রহণকারী হিজড়াদের জন্য আত্মকর্মসংস্থানের ছোট ক্ষেত্র—মুরগির ফার্ম তৈরি, বিউটি পার্লার, সেলাই মেশিনচালনা প্রভৃতি বিষয় প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। হিজড়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ হোসেনের পরিচালনায় তুরাগ ও আশপাশের এলাকার ৩০ জন হিজড়া এ কর্মশালায় অংশ নেন।