তুলসীগঙ্গা থেকে আ.লীগ নেতার বাঁধ অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরের দাদুয়া পয়েন্টে তুলসীগঙ্গা নদী থেকে আওয়ামী লীগের নেতা মফিজ উদ্দিনের অবৈধ মাটির বাঁধ গতকাল মঙ্গলবার থেকে অপসারণ শুরু করেছে প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন পারভেজ উপস্থিত থেকে বাঁধ অপসারণের কাজ তদারকি করেন।
২৪ জুলাই প্রথম আলোয় ‘আ.লীগ নেতার বিরুদ্ধে নদী দখলের অভিযোগ’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এরপর সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন পারভেজ ধারাবারিষা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অবৈধ মাটির বাঁধটি নিজ খরচে উচ্ছেদের জন্য দখলদার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজ উদ্দিনকে নোটিশ দেওয়া হলেও তিনি বাঁধটি অপসারণ করেননি।