তুলা ও লেপ তোশক পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিন লাখ টাকার বেশি দামের তুলা ও লেপ-তোশক ভস্মীভূত হয়েছে। খবর বাসসের।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, গতকাল শুক্রবার ভোর ৬টায় দিনাজপুর সদর উপজেলার ভবানিশাহ মোড়ে অবস্থানরত একটি ট্রাক্টরে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে সেখানে থাকা বিপুল পরিমাণ তুলা ও লেপ-তোশক পুড়ে ছাই হয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী ট্রাক্টরটি যাত্রাবিরতির জন্য সেখানে অবস্থান করছিল।