তুলার গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের উত্তর বাগবাড়ি এলাকার একটি তুলার গুদাম পুড়ে গেছে। গতকাল শুক্রবার বিকেলে তিনটার দিকে গুদামে আগুন দেখে স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনীর সদস্যরা প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। উত্তর বাগবাড়ির আল-মদিনা আবাসিক এলাকার ৩৬৪ নম্বর বাড়ির কামাল বেডিং স্টোর নামের ওই তুলার গুদামটি তালাবদ্ধ অবস্থায় ছিল। দমকল বাহিনীর দলপ্রধান শাহীন আহমদ জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।