তুলার গুদামে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামটিতে রাখা প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গতকাল সোমবার সকালে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় আনিস মিয়ার তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গুদামটিতে তুলার পাশাপাশি লেপ ও তোষক তৈরির কাপড়ের মজুত ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ওই গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিশোরগঞ্জ সদরের দমকল বাহিনীর একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক প্রাণনাথ সাহা বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো তাঁরা নিশ্চিত হতে পারেননি।