প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন ঈদগাঁ এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সিগারেটের আগুন থেকে এ ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, সকাল ৬টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম