তুলার গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার লস্করদী গ্রামে গতকাল শুক্রবার একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, গতকাল দুপুরে উপজেলার লস্করদী গ্রামের আমানউল্লাহ মিয়ার তুলার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রাখা বিপুল পরিমাণ তুলা পুড়ে যায়।