তুহিন কান্তি দাসকে সভাপতি ও মো. ফয়েজ উল্ল্যাহকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি হয়েছে। গতকাল শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মুনীর চৌধুরী মিলনায়তনে ৩১তম সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি হিসেবে রমেন চক্রবর্তী, সাদ্দাম হোসেন, শুভ মোদক, সুদীপ দাস, আয়াজ নকীব, সহকারী সাধারণ সম্পাদক হিসেবে তুষার পাল, প্রণব চক্রবর্তী, আজিজুল হায়াত, সাংগঠনিক সম্পাদক হিসেবে অস্মিতা ফরিদ, কোষাধ্যক্ষ হিসেবে নির্ঝর কান্তি পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত ফাহাদ, দপ্তর সম্পাদক শিপন দে, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শুভ্রা গোস্বামী, ক্রীড়া সম্পাদক সাগর তালুকদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক রাগীব নাইম ও সমাজকল্যাণ সম্পাদক রাজীব দাস রয়েছেন।