তুহিনকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটফুটে সুন্দর এই শিশুকে দেখলেই আদর করতে ইচ্ছে করে, ইচ্ছে করে কোলে নিতে। মায়াবী এই শিশুর নাম তুহিন আহম্মেদ। বয়স তিন বছর। গত মার্চ মাসে অসুস্থ হয়ে পড়ে তুহিন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তুহিনের দুরারোগ্য ক্যানসার হয়েছে। তুহিন বর্তমানে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক আফিকুল ইসলামের অধীনে চিকিৎসাধীন। তাকে সুস্থ করতে অন্তত সাড়ে তিন লাখ টাকা লাগবে। তুহিনের বাবা আকতার হোসেন মাত্র ছয় হাজার টাকা বেতনে প্রিন্টিং কারখানায় কাজ করেন। সামান্য যা সম্পদ ছিল তা বিক্রি করে ইতিমধ্যে তিনি পৌনে দুই লাখ টাকা ছেলের চিকিৎসায় খরচ করেছেন। তাঁর পক্ষে আর ছেলের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় একমাত্র ছেলে তুহিনকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আকতার। সাহায্য পাঠানোর ঠিকানা: আকতার হোসেন, মুদারাবা সঞ্চয়ী হিসাব নম্বর: ১৯৯৯৪, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শ্যামলী শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।