তুহিনের জন্য শোক পালন, শহরে ট্রাক্টর নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর হাইটেক পৌর কিন্ডারগার্টেনের ছাত্র তুহিন হোসেন সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় শোক পালনের জন্য বিদ্যালয়টি দুই দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবারই তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন গতকাল রোববার থেকে আক্কেলপুর পৌর শহরে ভটভটি ও ট্রাক্টর চলাচল নিষিদ্ধ করেছে। ময়নাতদন্ত শেষে শনিবার রাতে পুলিশ ও র্যাবের কড়া পাহারায় তুহিনের লাশ তাদের বাড়িতে আনা হয়। রাত নয়টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।