তূর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তূর্য
তূর্য

ঢাকার উত্তরখান থেকে ১০ বছর বয়সী শিশু তূর্য ৪ অক্টোবর নিখোঁজ হয়েছে। ওই দিন বিকেলে সে বাড়ির পাশের দোকানের উদ্দেশে বের হওয়ার পর আর ফেরেনি। এ ঘটনায় তার বাবা তারিকুল ইসলাম ৪ অক্টোবর রাতে উত্তরখান থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৩৪) করা হয়েছে। তূর্য কিছুটা প্রতিবন্ধী। সে অল্প কথা বলতে পারলেও বাড়ির ঠিকানা বলতে পারে না। তার গায়ের রং ফরসা। মুখমণ্ডল হালকা লম্বাটে। উচ্চতা আনুমানিক আড়াই ফুট। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সাদা হাফহাতা গেঞ্জি ও সবুজ থ্রি কোয়ার্টার প্যান্ট। ছেলেটির সন্ধান পেলে উত্তরখান থানা বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি।