তৃণমূল থেকে সমস্যা সমাধানের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বনগর পরিকল্পনা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা তৃণমূল পর্যায় থেকে স্থানীয় সমস্যার সমাধানের মাধ্যমে বিকেন্দ্রীকরণ পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব বলে অভিমত প্রকাশ করেছেন। তবে তাঁরা বলেছেন, স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলতা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও তা বজায় রাখার দায়িত্বটি কেন্দ্রীয় সরকারকেই পালন করতে হবে।
গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) উদ্যোগে রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে অনুষ্ঠিত হয় ‘পরিকল্পিত বিকেন্দ্রীকরণ: কাঙ্ক্ষিত উন্নয়ন’ শীর্ষক এই সেমিনার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপির সাধারণ সম্পাদক খোন্দকার এম আনসার উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজউক চেয়ারম্যান মো. নূরুল হুদা, বিআইপির সভাপতি গোলাম রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক সারওয়ার জাহান উপস্থিত ছিলেন।
প্রতিবছর ৮ নভেম্বর বিশ্বের বিভিন্ন দেশে এই দিবসটি উদ্যাপিত হয়ে আসছে।