তৃণমূল নেতা-কর্মীদের ঝাড়ু-জুতা প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য কেন্দ্র থেকে ঘোষিত সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের পরিবর্তে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কয়েক শ নেতা-কর্মী ‘ঝাড়ু ও জুতা মিছিল’ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব অভিযোগ করেন। সন্ধ্যা ছয়টায় নগরের কোর্ট পয়েন্ট থেকে কয়েক শ কর্মী-সমর্থক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের বিরুদ্ধে কমিটি গঠনের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল বের করেছেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।মিছিল চলাকালীন ‘সিলেটের সর্বস্তরের আওয়ামী পরিবারের সদস্যবৃন্দ’ নামে একটি লিফলেট পথচারীদের কাছে বিলি করা হয়। এতে বলা হয়, ‘মিসবাহ উদ্দিনের ব্যক্তিগত রাগ-অনুরাগের বশবর্তী হয়ে অনেক ত্যাগী নেতা-কর্মীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হননি।’ এ ব্যাপারে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।