তৃণমূলে লিগ্যাল এইড কমিটিকে কার্যকর করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. হেলাল চৌধুরী বলেছেন, তৃণমূলে আইনি সহায়তা প্রসারে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের লিগ্যাল এইড কমিটিকে আরও কার্যকর করতে হবে। এতে দরিদ্র মানুষ উপকৃত হবেন। গতকাল রোববার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মো. হেলাল চৌধুরী।

চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এ কিউ এম নাছির উদ্দীন, চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান, অতিরিক্ত চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল কবীর চৌধুরী।