প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকসভায় ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়-সংক্রান্ত বিলে সমর্থন দেওয়ার জন্য তৃণমূল সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় অবস্থিত বাংলাদেশের ছিটমহলবাসী।গত রোববার পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় কোচবিহারের শালমারায় একটি পানি প্রকল্প উদ্বোধনের জন্য গেলে বাংলাদেশি ছিটমহল মশালডাঙ্গার অধিবাসীরা এই আহ্বান জানান। জবাবে মন্ত্রী বলেন, তিনি বিষয়টি দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন।