প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের (ইউডিসি) উদ্যোক্তাদের নিয়ে যশোরে গতকাল বুধবার তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এ সময় বক্তারা বলেছেন, ইউডিসি উদ্যোক্তারাই লেখালেখির মাধ্যমে তৃণমূল মানুষের সাফল্যের খবর তুলে ধরবেন।
সকালে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। টিটিসির অধ্যক্ষ নিখিল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, যশোরের জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর, যোগাযোগ বিশেষজ্ঞ অজিত কুমার সরকার প্রমুখ। কর্মশালায় তৃণমূলের তথ্য জানালা কর্মসূচির সামগ্রিক কার্যক্রমের ওপর আলোকপাত করেন তথ্য অধিকার বিশেষজ্ঞ অলিউর রহমান।